শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামিনে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামিনে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
জামিনে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

ঢাকা ও চট্টগ্রামের ১২টি মামলায় জামিন লাভের পর সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলা কর্মকর্তা এ কে এম মাসুম।

সূত্র জানায়, তিনি এতদিন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ছিলেন। জামিনের পর কারারক্ষীরা তাকে আনুষ্ঠানিকভাবে মুক্ত করেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান ছিল।

রাজনৈতিক জীবনে মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে বিজয়ী হন। তিনি ১৯৯৭-২০০১ মেয়াদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং দশম সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পরিচালনা করেন।

তার ছেলে মাহবুব রহমান রুহেল দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। ২০১৭ সালে কক্সবাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা এবং ঢাকায় বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় চট্টগ্রামে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

ভোরের আকাশ/হ.র

জামিন

শেয়ার করুন: