শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যরাতে রাতে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যরাতে রাতে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১০
মধ্যরাতে রাতে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১০

রাজধানীর আগাসাদেক রোডে মধ্যরাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ১,৯৭৮ বোতল সালসা, একটি মোটরসাইকেল, গুঁড়া দুধের প্যাকেট, নগদ ২০ হাজার টাকা ও মাদক মেশানোর সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ মে) রাত ১২টা থেকে ১টার মধ্যে ৭১ মেকানাইজড ব্রিগেডের অধীনে ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আগাসাদেক রোডের পাঁচটি দোকানে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা কালবেলা প্রতিবেদকদের জানান, প্রায় চার বছর ধরে তারা এই ব্যবসার সঙ্গে জড়িত। কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে পাইকারি দামে মাদক এনে সন্ধ্যার পর দোকানে তা বিক্রি করতেন। দোকানগুলোতে মাদক গ্রহণ করতে আসত মূলত অল্প বয়সী যুবকরা।

স্থানীয় দোকানদারদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা নামতেই দোকানগুলোতে মাদকসেবীদের ভিড় জমতো। একজন দোকানদার জানান, “তাদের আক্রমণাত্মক আচরণের কারণে কেউ কিছু বলার সাহস করত না। রাত যত বাড়ত, তাদের চলাফেরা ততই বেড়ে যেত।”

সেনা কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার ১০ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যতেও চলবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করবে সেনাবাহিনী।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: