শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদসহ মোট ১২ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। বিএনপির দায়ের করা একটি মামলায় তারা পলাতক থাকায়, তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।

আদেশে বলা হয়, মামলার তদন্ত যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন। এরই আলোকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশত্যাগে নিষিদ্ধদের মধ্যে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, আহসান হাবিব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান। একই আদেশে সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও মোহাম্মদ সাদিকের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ২২ জুন রাজধানীর শেরে বাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালনকারী বিভিন্ন নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে ভয়ভীতি প্রদর্শন ও অনিয়মের মাধ্যমে নির্বাচন আয়োজন করেছে, যা সংবিধানবিরোধী।

এই মামলায় আসামির তালিকায় রয়েছেন তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার—কাজী রকিবউদ্দীন আহমেদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ এবং বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে।

মামলার ভিত্তিতে এরই মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

 

ভোরের আকাশ/হ.র

সাবেক সিইসিদেশত্যাগে নিষেধাজ্ঞা

শেয়ার করুন: