শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ছিনতাইয়ের সময় গণপিটুনি, যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ জুলাই ২০২৫, ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর  মুগদায়  ছিনতাই করার সময় গণপিটুনিতে আহত এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম আলমিন (২০)।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) মারা যান তিনি। এর আগে বুধবার (২ জুলাই) রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনের রাস্তায় ছিনতাই করার সময় আশপাশের লোকজন গণপিটুনি দেয় তাকে।

মুগদা থানার উপ পরিদর্শক (এসআই) উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত আনুমানিক রাত পৌনে ১০টার দিকে সময় মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশন এর সামনে ছিনতাই করার চেষ্টা করে ওই যুবক। এসময় লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে মারা যায়।

তিনি আরও বলেন, নিহতের নাম আল আমিন, তবে বিস্তারিত ঠিকানা জানা যায়নি। ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই যুবকের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

গণপিটুনিছিনতাই

শেয়ার করুন: