শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শেখ হাসিনা। ফাইল ছবি
শেখ হাসিনা। ফাইল ছবি

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি।  রোববার (১৩ জুলাই) দুপুরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এই অভিযোগ জমা দেয়া হয়।

শেখ হাসিনা ছাড়াও অভিযোগে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

এদিন ভুক্তভোগীদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেন। পরে অভিযোগের তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর।

২০১৯ সাল থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত সংগঠিত ১১টি গুমের সঙ্গে শেখ হাসিনাসহ আওয়ামী সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জনের জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, শুধুমাত্র বিএনপির রাজনীতি করার অপরাধে আওয়ামী সরকারের সময় তাদের নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

গুমশেখ হাসিনা

শেয়ার করুন: