শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বায়িং হাউজের আড়ালে হাতিরঝিলে চলছিল মাদক ব্যবসা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ৩:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বায়িং হাউজের আড়ালে হাতিরঝিলে চলছিল মাদক ব্যবসা
বায়িং হাউজের আড়ালে হাতিরঝিলে চলছিল মাদক ব্যবসা

প্রায় ৫ কোটি টাকা দামের এক লাখ ৬০ হাজার পিস ইয়াবার বৃহৎ চালানসহ চার কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতাররা হলেন নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪), আল-মামুন (৩২), মোহাম্মদ ফারুক ওরফে ওমর ফারুক (৪৬) ও ফারুকের স্ত্রী তানিয়া (৩২)। শনিবার  দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহমেদ।
শামীম আহমেদ বলেন, গত শুক্রবার  দিনগত রাতে সুনির্দিষ্ট অভিযোগ এ গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এছাড়া জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।
তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদক কারবারিরা অর্জিত অর্থ দিয়ে বায়িং হাউজ ও আবাসন ব্যবসা পরিচালনা করছে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, বায়িং হাউজ-আবাসন ব্যবসার আড়ালে হাতিরঝিলে তারা গড়ে তুলেছিলেন রমরমা মাদক ব্যবসা। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে রমনা সার্কেলের পরিদর্শক লোকমান হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন।
 

শেয়ার করুন: