শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্যাংক খোলা থাকবে শনিবার

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত জমা ও মনোনয়নপত্র সংগ্রহ সহজ করতে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশে সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। সেই অনুযায়ী সব ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ নির্বাচনের প্রার্থীদের জামানতের অর্থ এবং ভোটার তালিকার সিডি কেনার ফি ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার সুবিধার্থে ২৭ ডিসেম্বর (শনিবার) সকল তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। 

এর আগে ২৫ ডিসেম্বর বড়দিন এবং ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার কথা ছিল। এতে প্রার্থীরা আর্থিক লেনদেনে জটিলতায় পড়তে পারেন এমন আশঙ্কায় নির্বাচন কমিশন (ইসি) থেকে শনিবার ব্যাংক খোলা রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ জানানো হয়েছিল।

ভোরের আকাশ/এসএইচ

বাংলাদেশ ব্যাংকব্যাংক খোলা

শেয়ার করুন: