শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে যে দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান ভারতের পেট্রাপোলে পৌঁছেছে। গতকাল বুধবার রাতে বনগাঁ সীমান্ত দিয়ে প্রথম দফায় ভারতে যায় ৫০ মেট্রিক টন ইলিশ, পরে আরও ৫০ মেট্রিক টন ইলিশ কলকাতা যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কলকাতা ও হাওড়ার পাইকারি বাজারে এসব ইলিশ নিলামে ওঠে। খুচরা বাজারে কেজিপ্রতি দাম ধরা হয়েছে ১৬ থেকে ১৭শ টাকা। তবে চাহিদা বাড়লে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, শারদোৎসবের আগে ভারতে পদ্মার ইলিশ পাঠানো হবে, এমন প্রতিশ্রুতির প্রেক্ষিতেই বুধবার রাতে বাংলাদেশ থেকে ১০টি মাছভর্তি ট্রাক কলকাতায় যায়। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ধাপে ধাপে মোট ১২শ মেট্রিক টন ইলিশ ভারতে যাবে। কলকাতার সংবাদমাধ্যমগুলোতেও ইলিশ পৌঁছানোর খবর ফলাও করে প্রচার করা হচ্ছে।

২০১৫ সালের জাতীয় রপ্তানি নীতি অনুযায়ী, শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানি তালিকাভুক্ত। তবে বিদেশে প্রথম ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় ২০১৯ সালে। তখন থেকেই দুর্গাপূজার সময় ভারতে ইলিশ পাঠানো হচ্ছে।

এবার ১২শ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া, প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলারে (প্রায় ১ হাজার ৫৭ টাকা) রপ্তানি করা যাবে। সরকার এ বছর ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।

মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই কলকাতা ও পাশের জেলার বাজারগুলোতে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে।

ভোরের আকাশ/এসএইচ

ভারতবাংলাদেশইলিশ

শেয়ার করুন: