শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। এতে দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা বাজারে চাপ বাড়িয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ১.৭৩ ডলার বা ১.৯৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.৪৫ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১.৯১ ডলার বা ২.৩৩ শতাংশ বেড়ে ৮৪.০৪ ডলারে পৌঁছায়। উভয় বেঞ্চমার্কই ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ দরে লেনদেন করছে।

আরও পড়ুন

সারা বছর মৃত ভোটার কর্তনের পদ্ধতি চূড়ান্ত করল ইসি

এর আগে সোমবারও দুই ধরনের তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছিল। ইরান যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির জন্য নিজেদের শর্ত জানালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের কাছে যুদ্ধে নিহত আমেরিকানদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন।

এতে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার সম্ভাবনা আরও জটিল হয়ে পড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এটি পুনরায় চালু করা নিয়ে অনিশ্চয়তা তেলের বাজারে সরবরাহ-ঝুঁকি বাড়িয়েছে।

ভোরের আকাশ/এম

তেলের দাম

শেয়ার করুন: