শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশকে রোহিঙ্গা সহায়তায় ১০৫৮ কোটি টাকা দেবে এডিবি

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশকে রোহিঙ্গা সহায়তায় ১০৫৮ কোটি টাকা দেবে এডিবি
বাংলাদেশকে রোহিঙ্গা সহায়তায় ১০৫৮ কোটি টাকা দেবে এডিবি

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় সম্প্রদায়ের জন্য ১ হাজার ৫৮ কোটি টাকা (প্রায় ৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার) সহায়তা অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থের মধ্যে ৭১৫ কোটি টাকা অনুদান এবং ৩৪৩ কোটি টাকা সহজ শর্তে ঋণ হিসেবে দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকায় এডিবির অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ অর্থায়ন করা হবে ‘ইন্টিগ্রেটেড সার্ভিসেস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট’ শীর্ষক একটি প্রকল্পের আওতায়। প্রকল্পটির মাধ্যমে রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি, নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, রাস্তা ও সেতু নির্মাণ, দুর্যোগ সহনশীলতা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা হবে।

প্রকল্পটি মূলত কক্সবাজার ও ভাসানচর এলাকায় বাস্তবায়িত হবে এবং দুই সম্প্রদায়ের নির্দিষ্ট চাহিদা বিবেচনায় বিশেষ পদ্ধতি অনুসরণ করে কাজ পরিচালিত হবে। এতে সরকারের প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন সক্ষমতাও বাড়ানো হবে বলে জানিয়েছে এডিবি।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, “মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগণের সুরক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং ক্যাম্প ও স্থানীয় জনগণের মধ্যে সামাজিক সংহতি বৃদ্ধিতে বাংলাদেশকে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। নতুন এই সহায়তা আমাদের পূর্ববর্তী কর্মসূচির ধারাবাহিকতা।”

তিনি জানান, এর আগে ২০১৮ সাল থেকে রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে ১৭১.৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ও ঋণ দিয়েছে এডিবি, যার মাধ্যমে পরিচালিত হয়েছে জরুরি সহায়তা প্রকল্প ও তার অতিরিক্ত কার্যক্রম।

ভোরের আকাশ//হ.র

অর্থ অনুদানআর্থিক সহায়তা প্রদানমিয়ানমাররোহিঙ্গা ক্যাম্পরোহিঙ্গা

শেয়ার করুন: