চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকা

চার দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে।
এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা খরচ করতে হবে। প্রতি ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। আগের নির্ধারিত দামের তুলনায় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে।
ভোরের আকাশ/ইউএম