নিলামের মাধ্যমে আরও ৪৫ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার (২০ জানুয়ারি) নিলামের মাধ্যমে আরও ৪৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, ২টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ নিয়ে চলতি জানুয়ারিতে ৭৪৩ মিলিয়ন বা ৭৪ কোটি ৩০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক।
এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৩৮৭ কোটি ৮৫ লাখ বা ৩.৮৭ বিলিয়ন ডলার।
ভোরের আকশ/এনএস