শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাজেটের পরও সবজির বাজার স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর রাজধানীর সবজির বাজারে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি। বাজারে অধিকাংশ সবজির দাম আগের সপ্তাহের মতোই রয়েছে। বর্তমানে বেশিরভাগ সবজি প্রতি কেজি ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে মৌসুম না থাকায় টমেটো ও শসার দাম তুলনামূলক বেশি রয়েছে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, করলা, পটল ও ঝিঙা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গোল বেগুনের দাম ৮০ টাকা এবং লম্বা বেগুন ৭০ টাকা কেজি। অন্যদিকে শসা প্রতি কেজি ১০০ টাকা এবং টমেটো ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বরবটি প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৫০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান বলেন, বাজেট ঘোষণার পরদিনও সবজির দামে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। বেশিরভাগ পণ্য আগের দামে বিক্রি হচ্ছে। যদিও কয়েকটি সবজির দাম ১০০ টাকার ওপরে, তবে অধিকাংশ পণ্যের মূল্য ৫০ থেকে ৮০ টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানান বাড্ডার বাসিন্দা সুলতান আহমেদ। তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। বাজেট ঘোষণার প্রভাব এখনো সবজির বাজারে দৃশ্যমান হয়নি।

আরও পড়ুন

ডুমুরিয়ায় পলিথিনের ছড়াছড়ি, হুমকিতে পরিবেশ

রামপুরা বাজারের সবজি বিক্রেতা ইয়াসিন আলি জানান, মাসের শুরুতে কিছু সবজির দাম তুলনামূলক বেশি ছিল। তবে বর্তমানে দাম কিছুটা কমে এসেছে। গত এক সপ্তাহ ধরে অধিকাংশ সবজি ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যদিও মৌসুম না থাকায় টমেটো ও শসার দাম এখনো তুলনামূলক বেশি রয়েছে।

ব্যবসায়ীদের ভাষ্য, বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় মূল্যস্থিতি বজায় রয়েছে। ফলে বাজেট ঘোষণার পরও সাধারণ ক্রেতারা আগের দামে সবজি কিনতে পারছেন।

ভোরের আকাশ/সু.পা

২০২৬-২৭ প্রস্তাবিত বাজেট

শেয়ার করুন: