শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

এক বছরে রেকর্ড রেমিট্যান্স, ছাড়াল ৩০ বিলিয়ন ডলার

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এক বছরে রেকর্ড রেমিট্যান্স, ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
এক বছরে রেকর্ড রেমিট্যান্স, ছাড়াল ৩০ বিলিয়ন ডলার

দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। ২০২৪-২৫ অর্থবছরের এখনও দুই দিন বাকি থাকতেই এই মাইলফলক স্পর্শ করেছে প্রবাসী আয়ের পরিমাণ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ২৮ জুন পর্যন্ত সময়ের মধ্যে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ৫ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

এর আগে এক বছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে, তখন মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার (২ হাজার ৪৭৮ কোটি ডলার)।

রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

চলতি জুন মাসের ২৮ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫৪ কোটি ডলার (২.৫৪ বিলিয়ন ডলার), যা দেশীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার ২৩০ কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে, এই প্রবাহ অব্যাহত থাকলে জুন মাস শেষে রেমিট্যান্স ২৭০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরাতে সহায়ক হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর নজরদারি, প্রণোদনা নীতি ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে।

চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি দেখা গেছে। জুলাইয়ে এসেছিল ১৯১ কোটি ডলার, আগস্টে ২২২ কোটি, সেপ্টেম্বরে ২৪০ কোটি, অক্টোবরে ২৩৯ কোটি, নভেম্বর মাসে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি, মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার, এপ্রিলে ২৭৫ কোটি এবং মে মাসে এসেছিল ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স।

এই অর্থবছরের পুরোটা জুড়েই প্রতি মাসে দুই বিলিয়ন ডলারের বেশি এবং মার্চে তিন বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে, যা বর্তমান সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত ধরে রাখা একটি বিরল সাফল্য।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের (জুলাই ২০২৪ থেকে ২৮ জুন ২০২৫) প্রথম ১২ মাসে রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের তুলনায় বেড়েছে ২৬ দশমিক ৫ শতাংশ। আগের বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৩৭৪ কোটি মার্কিন ডলার।

বিশেষজ্ঞদের মতে, এই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশের অর্থনীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং টাকার মান স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ//হ.র

রেমিট্যান্সে রেকর্ডরিজার্ভ

শেয়ার করুন: