শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে ফের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬ শতাংশ বেড়ে আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। গত মে মাসের পর এই প্রথম তেলের দাম শতকের ঘর অতিক্রম করল।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ইরানের ওপর মার্কিন সামরিক হামলা তীব্র হওয়ায় বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে বাড়ছিল জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় অপরিশোধিত ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম একলাফে ছয় শতাংশ বেড়ে গেছে।

মূলত ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের তেলের ট্যাঙ্কারে হামলা চালানোর পর তেলের এমন মূল্যবৃদ্ধি দেখা গেল। ২০ জুলাই ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর একটি নৌ অবরোধ আরোপ করে। তখন ধারণা করা হয়েছিল, এই অবরোধের জেরে হুতিরা বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দিতে পারে।

তবে বাব আল-মান্দেব বন্ধ না করলেও তারা লোহিতসাগরে তেলের ট্যাংকারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এই রুট ব্যবহার করেই মূলত সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানি করে আসছিল। কিন্তু এখন রুটটি হুমকির মুখে পড়েছে। ফলে নতুন করে তেলের দাম বেড়ে গেছে।

আরও পড়ুন

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্যর মানোন্নয়নে উদ্যোগ নিয়েছে খাস ফুড

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ফলে তেলের দাম কিছুটা কমেছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর আগের স্তরে নেমে এসেছিল তেলের বাজার। তবে সেই যুদ্ধবিরতি টেকেনি।

ভোরের আকাশ/এম

 

তেলের দাম

শেয়ার করুন: