নির্বাচনের আগে ১৭ হাজার শটগান কেনা হবে: অর্থ উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের জন্য পরিকল্পিত ৪০ হাজার বডি–ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা নিয়ে আলোচনা হচ্ছে। স্বচ্ছ প্রক্রিয়ায় যাতে কেনা হয়, তা দেখা হবে। ৪০ হাজার বডি ক্যাম কেনার কথা আগে জানানো হলেও, সে সংখ্যা কমবে।
তিনি বলেন, রোজার আগেই চাল, গম আনা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে। রোজায় পণ্যের দাম কম রাখতে এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সিলেট ওসমানী বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন করা হবে। একইসঙ্গে কক্সবাজার দোহাজারি রেল প্রকল্পের মেয়াদও বাড়ানো হবে।
ভোরের আকাশ/এসএইচ