শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন এমডি পাচ্ছে ন্যাশনাল ব্যাংক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

দীর্ঘদিন পর ব্যবস্থাপনা পরিচালক পাচ্ছে বেসরকারি খাতে দেশের অন্যতম বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক। ব্যাংক এশিয়ার সাবেক কর্মকর্তা আরিফ বিল্লাহ আদিল চৌধুরী আগামী জুলাই মাস থেকে ন্যাশনালের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশের ব্যাংকের অনুমোদন মিলেছে। আদিল চৌধুরীর মেয়াদ হবে ২০২৮ সালের জুন পর্যন্ত। তিনি ২০২০ সালের আগস্টে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যাংক এশিয়ায় যোগ দেন। এরপর তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। একই ব্যাংকে তিনি এমডি পদে বসেন ২০২২ সালের নভেম্বরে। তবে আট মাসের মাথায় ২০২৩ সালের জুলাইয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে সরে দাঁড়ান তৌহিদুল আলম খান। তার সঙ্গে পদত্যাগ করেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল মতিনও। বর্তমানে ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) এমডি পদে চলতি দায়িত্ব পালন করছেন ইমরান আহমেদ।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কাগুজে বিল সৃষ্টি করে ঋণের ৪৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় ওই মামলায়। আসামি করা হয় দীর্ঘদিন ব্যাংকটির নিয়ন্ত্রণে থাকা সিকদার পরিবারের কয়েক সদস্যকে।

সিকদার পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের জেরে ২০২৩ সালের ডিসেম্বরে পরিচালনা পর্ষদ ভেঙে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় সৈয়দ ফারহাত আনোয়ারকে। তার সময়ে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের সঙ্গে এনবিএলকে একীভূত করার আলোচনা শুরু হয়। কিন্তু ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে সেই আলোচনা আর এগোয়নি।

এর মধ্যে ঋণ জালিয়াতি ও অনিয়মে ধুঁকতে থাকা ন্যাশনাল ব্যাংক তারল্য সংকটে পড়ে। অগাস্টে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ ব্যাংক যখন ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়, তার আগ পর্যন্ত পর্ষদের নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের হাতে। পরে এ ব্যাংকের পুরনো উদ্যোক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু চেয়ারম্যান হিসেবে ফিরে আসেন।

ভোরের আকাশ/এসএইচ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরীন্যাশনাল ব্যাংক

শেয়ার করুন: