শিরোনাম
‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে

আগামী সপ্তাহে হাতে আসছে নতুন নকশার টাকা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। তবে ১০০ টাকার নোট নিয়ে থাকছে ভিন্ন সিদ্ধান্ত। নতুন নকশার পরিবর্তে পুরোনো ডিজাইনেই এই মূল্যমানের নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় নোট পরিবহন করা যায়নি। আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত হওয়া এবং পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস সময় লাগে। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে নোট ছাপানো সম্ভব হয়নি।

নতুন নোট বাংলাদেশ ব্যাংকে পৌঁছানোর পর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমেও এসব নোট সংগ্রহের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ ব্যাংক

শেয়ার করুন: