শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ৮:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চলতি ডিসেম্বর মাসে মার্কিন ফেডারেল সুদের হার কমার প্রত্যাশা এবং ফেডারেল রিজার্ভের নেতৃত্বে পরিবর্তনের ফলে বিশ্ববাজারে আরও বেড়েছে স্বর্ণের দাম। সোমবার (১ ডিসেম্বর) মূল্যবান এই ধাতুটির দাম বৃদ্ধি পেয়ে গত ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছেছে। একই সঙ্গে রেকর্ড ছুঁয়েছে রূপার দাম।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টা ৩৯ মিনিটে (জিএমটি) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৪ হাজার ২৫৫ দশমিক ৯৮ ডলারে। যা ২১ অক্টোবরের পর সর্বোচ্চ। ডিসেম্বর ডেলিভারির মার্কিন ফিউচার গোল্ডের দামও বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২৯০ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে, বৃদ্ধির হার ০ দশমিক ৮ শতাংশ।

রূপার বাজারেও উল্লখযোগ্য উত্থান দেখা গেছে। আউন্সপ্রতি রূপার দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৫৭ দশমিক ৪৬ ডলারে উঠেছে। যদিও দিনের শুরুর দিকে স্পট সিলভার সর্বকালের সর্বোচ্চ ৫৭ দশমিক ৮৬ ডলারে পৌঁছেছিল।

এর আগে গত ২০ অক্টোবর স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ আউন্সপ্রতি ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে উঠে যায়। ফলে চলতি বছর ধাতুটির দাম ৫৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়। কিন্তু ডলারের মান শক্তিশালী হওয়া এবং যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা কমে যাওয়ায় স্বর্ণের দামে তখন সাময়িক পতন দেখা দেয়।

বিশ্লেষকদের মতে, গত দুই সপ্তাহে সুদের হার কমানোর সম্ভাবনা আবারও বাড়ায় স্বর্ণের বাজার চাঙ্গা হয়েছে। তারা বলছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো অর্থনৈতিক সূচকের দিকেই এখন বাজার সতর্ক নজর রাখছে। সাধারণত সুদ কমলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ে।

ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, ‘ডিসেম্বরেই সুদ কমানোর প্রত্যাশা তৈরি হয়েছে। পাশাপাশি ধারণা করা হচ্ছে নতুন এফওএমসি চেয়ারম্যান তুলনামূলক নরম অবস্থানের হবেন, যা স্বর্ণে বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।’

তিনি আরও জানান, একই কারণে রূপার বাজারও শক্তিশালী হচ্ছে এবং আগামী বছর শিল্পখাতে রূপার চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রকাশিত দুর্বল অর্থনৈতিক প্রতিবেদনও সুদ কমানোর সম্ভাবনাকে শক্তিশালী করেছে। সরকারি ও খুচরা খাতে চাকরির সংখ্যা হ্রাস, ব্যয় সংকোচনের প্রবণতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে চাকরি ছাঁটাই বৃদ্ধির বিষয়গুলো অর্থনীতিকে চাপের মধ্যে ফেলেছে। দীর্ঘ সরকারি শাটডাউনের প্রভাবে ভোক্তা আস্থাও প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে।

সিএমই ফেডওয়াচ টুলের সর্বশেষ তথ্য বলছে, বিনিয়োগকারীরা এখন ডিসেম্বরেই ফেডারেল সুদের হার কমানোর সম্ভাবনা ৮১ শতাংশ দেখছেন, যেখানে গত সপ্তাহে এই সম্ভাবনা ছিল মাত্র ৪০ শতাংশ।

ভোরের আকাশ/তা.কা


 

বিশ্ববাজারস্বর্ণ

শেয়ার করুন: