শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলা কিউআর জনপ্রিয় করতে ইসলামী ব্যাংকের নতুন উদ্যোগ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলা কিউআর জনপ্রিয় করতে ইসলামী ব্যাংকের নতুন উদ্যোগ
বাংলা কিউআর জনপ্রিয় করতে ইসলামী ব্যাংকের নতুন উদ্যোগ

দেশব্যাপী বাংলা কিউআর-এর ব্যবহার ও জনপ্রিয়তা বাড়াতে ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ব্যাংকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

ক্যাম্পেইনে ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ব্যবহার করে মূল্য পরিশোধকারী ৫০ জন গ্রাহক ও ৫০ জন মার্চেন্ট স্মার্টফোন জেতার সুযোগ পাবেন। আগামী ২৩ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম।

অনুষ্ঠানে বাংলা কিউআর ও কিউআরভিত্তিক সিকিউরড স্টেটমেন্ট বিষয়ে আলোচনা করেন এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান।

এ সময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মো. মাকসুদুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের বিভিন্ন জোন ও শাখাপ্রধান এবং উপশাখার ইনচার্জরা জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য হবে।

তিনি বলেন, ইসলামী ব্যাংক প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহক ও প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে কাজ করছে। পাশাপাশি প্রবাসীরা যাতে দ্রুত, সহজ ও নিরাপদে রেমিট্যান্স পাঠাতে পারেন, সে বিষয়েও ব্যাংক গুরুত্ব দিচ্ছে।

বাংলা কিউআরের ব্যবহার বাড়ানোর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও সহজে ডিজিটাল লেনদেনের সুবিধা নিতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। এতে আর্থিক অন্তর্ভুক্তি আরও বিস্তৃত হবে এবং আধুনিক, ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

তিনি বাংলা কিউআরকে শুধু প্রযুক্তিনির্ভর একটি সেবা হিসেবে না দেখে আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল অর্থনীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ানোর অন্যতম মাধ্যম হিসেবে বিবেচনার আহ্বান জানান।

আরও পড়ুন

নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা

সভাপতির বক্তব্যে মো. আলতাফ হুসাইন বলেন, ইসলামী ব্যাংক প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করছে। ব্যাংকের বিস্তৃত শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত ও প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ আরও বেশি সংখ্যক মার্চেন্টকে বাংলা কিউআরের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বাংলা কিউআর ব্যবহারে ব্যাংকের সব জোন, শাখা, উপশাখা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মার্চেন্ট ও গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

ভোরের আকাশ/জেআ

ইসলামী ব্যাংক বাংলাদেশ

শেয়ার করুন: