বরিশালে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংক পিএলসি-এর ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বরিশালে একটি ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (এস্টাব্লিসমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিভিশন) মুঃ আফজাল হোসেন। এছাড়া বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে সার্কেলাধীন অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি মো. আনোয়ারুল ইসলাম ২০২৬ সালের ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন, আমানত সংগ্রহ বৃদ্ধি, শ্রেণীকৃত ঋণ আদায় জোরদারকরণ, রেমিট্যান্স আহরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে অধিকতর সাফল্য অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনের মাধ্যমে ব্যাংকের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় কৌশল নির্ধারণে দিকনির্দেশনা প্রদান করা হয়।
ভোরের আকাশ/এনএস