শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তেলের দাম হঠাৎ করেই অনেকটা কমে গেছে। বিশ্ববাজারে তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম রোববার প্রায় ৫ শতাংশ কমেছে।

জুলাই মাসের জন্য ব্রেন্ট ফিউচারের দাম সোমবার (২৫ মে) গ্রিনিচ মান সময় ১টা ৫ অনুযায়ী প্রতি ব্যারেল ৯৮.৪৭ ডলারে নেমে আসে। এটি এক মাস আগের তুলনায় প্রায় ৯ শতাংশ কম, তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনও এক-তৃতীয়াংশের বেশি বেশি রয়েছে।

এদিকে জাপানের প্রধান শেয়ারবাজার সূচক নিক্কেই ২২৫ সোমবার সকালের লেনদেনে ৩ শতাংশের বেশি বেড়ে নতুন রেকর্ড গড়েছে। শুক্রবারও সূচকটি সর্বোচ্চ অবস্থানে বন্ধ হয়েছিল।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে আলোচনা ‘শৃঙ্খলাপূর্ণ ও গঠনমূলকভাবে’ এগোচ্ছে। তবে তিনি কর্মকর্তাদের দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতে না বলেও নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, দুই পক্ষকেই সময় নিতে হবে এবং সঠিকভাবে এগোতে হবে। কোনো ভুলের সুযোগ নেই!

এর আগে শনিবার ট্রাম্প বলেছিলেন, চুক্তির বেশিরভাগ বিষয় নিয়ে সমঝোতা হয়ে গেছে। সেই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথাও রয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক স্পার্টার জ্যেষ্ঠ তেলবাজার বিশ্লেষক জুন গোহ আল জাজিরাকে বলেন, মূল পরিস্থিতিতে তেমন পরিবর্তন হয়নি। হরমুজ প্রণালি বন্ধ থাকায় প্রতিদিন ১ থেকে ১.১ কোটি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, তবে বাজার আশা করছে, চুক্তি হলে আটকে থাকা জাহাজগুলো থেকে প্রায় ১০ কোটি ব্যারেল তেল আবার বাজারে আসবে।

গোহের মতে, চুক্তি চূড়ান্ত হলেও বাজার কিছু সময় অস্থির থাকবে।

তিনি বলেন, সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরতে এখনও তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে। উৎপাদন ও রিফাইনারি পুরোপুরি চালু হতেও সময় লাগবে।

আরও পড়ুন

ইবোলা আতঙ্কে কঙ্গোয় স্বাস্থ্যকেন্দ্রে হামলা, পালাল ১৮ রোগী

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান কার্যত হরমুজ প্রণালি অবরোধ করে রেখেছে। এর ফলে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় পাঁচভাগের একভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

অন্যদিকে এপ্রিলের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে নিজস্ব অবরোধ চালু করেছে, যা ওই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে আরও বাধা সৃষ্টি করেছে। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/এম

বিশ্ববাজার

শেয়ার করুন: