শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে কমেছে সোনা-রুপার দাম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ৭:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রেকর্ড দামের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণ, রুপা ও প্লাটিনামের দামে সাময়িক বিরতি দেখা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) স্বর্ণের দাম সামান্য কমেছে। দিনের শুরুতে প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলার অতিক্রম করে নতুন রেকর্ড গড়ার পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেয়ায় দাম কিছুটা নেমে আসে। একই সঙ্গে রেকর্ড র‍্যালির পর রূপা ও প্লাটিনামেও দাম কমেছে।

স্পট মার্কেটে সোনা ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৯.৩৮ ডলারে লেনদেন হয়। এর আগে সেশনের একপর্যায়ে সোনার দাম উঠে ৪ হাজার ৫২৫.১৮ ডলারে, যা সর্বকালের সর্বোচ্চ। ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন সোনার ফিউচার ০.১ শতাংশ কমে ৪ হাজার ৫০২.৮ ডলারে হয়েছে।

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, রেকর্ড উচ্চতার পর বাজারে এখন কিছুটা সংহতি ও স্বাভাবিক মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি বলেন, নিম্ন সুদের হার ও বিশ্ব অনিশ্চয়তার সময় সোনার চাহিদা সাধারণত শক্ত থাকে।

মার্কিন অর্থনীতিতে সুদ কমার প্রত্যাশাও সোনার বাজারকে সমর্থন দিচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বাজার ভালো থাকলে তিনি এমন ফেড চেয়ারম্যান চান, যিনি সুদের হার কমাবেন। এ বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে তিন দফা সুদ কমিয়েছে, আর বাজারে আগামী বছর দুটি সুদ কমার সম্ভাবনা ধরা হচ্ছে।

এদিকে রুপা সর্বকালের সর্বোচ্চ ৭২.৭০ ডলার ছুঁয়ার পর কিছুটা কমলেও শেষ পর্যন্ত ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭১.৯৪ ডলারে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে, বছরের শেষ নাগাদ রুপার দাম ৭৫ ডলার পর্যন্ত যেতে পারে। শক্তিশালী মৌলিক কারণে এ বছর এখন পর্যন্ত রুপার দাম ১৪৯ শতাংশ বেড়েছে, যেখানে সোনার দাম বেড়েছে ৭০ শতাংশের বেশি।

প্লাটিনাম সেশনে ২ হাজার ৩৭৭.৫০ ডলার পর্যন্ত উঠলেও পরে মুনাফা তুলে নেয়ায় ২.৪ শতাংশ কমে ২ হাজার ২২০.৪৪ ডলারে নেমে আসে। অন্যদিকে প্যালাডিয়াম তিন বছরের সর্বোচ্চ স্পর্শ করার পর ৯ শতাংশের বেশি কমে প্রতি আউন্স ১ হাজার ৬৮৩.৫৮ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

বিশ্ববাজারসোনা-রুপার দাম

শেয়ার করুন: