শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরিতে প্রায় ২ লাখ টাকা

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরিতে প্রায় ২ লাখ টাকা
স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরিতে প্রায় ২ লাখ টাকা

এক দিনের ব্যবধানে আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেয়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে। ফলে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী—

২২ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৯৪,৮৫৯ টাকা

২১ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৮৬,০০৬ টাকা

১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৫৯,৪২৪ টাকা

সনাতন পদ্ধতির ভরি: ১,৩২,৩৫১ টাকা

স্বর্ণ বিক্রির সময় সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) প্রতি ভরিতে ১ হাজার ৮৮৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। কিন্তু মঙ্গলবারের নতুন সমন্বয়ে এক ভরির দাম প্রায় ২ লাখ টাকার ঘরে পৌঁছে গেল।

রুপার দামেও ঊর্ধ্বগতি

শুধু স্বর্ণ নয়, রুপার দামও বেড়েছে। ভরিতে ১৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা, যা এ পর্যন্ত সর্বোচ্চ।

নতুন দামে—

২১ ক্যারেট রুপা: ৩,৪৫৩ টাকা

১৮ ক্যারেট রুপা: ২,৯৬৩ টাকা

সনাতন পদ্ধতির রুপা: ২,২২৮ টাকা

ভোরের আকাশ//হ.র

বাজুসসোনার দাম বৃদ্ধি

শেয়ার করুন: