সাভারে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কর্মসংস্থান ব্যাংক। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সাভারের স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি এই বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-এর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচী পালিত হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী বলেন, "স্বাধীনতার এই মহেন্দ্রক্ষণে আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে কর্মসংস্থান ব্যাংক তার কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখবে।"
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ব্যাংকের পক্ষ থেকে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় একাত্মতা ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/এনএস