আজ দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ দাম কত?

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে প্রায় প্রতিদিনই ওঠানামা করছে সোনা ও রুপার দাম। সে হিসেবে সোমবার (৩১ আগস্ট) দেশের বাজারে বাজুসের সবশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপার গহনা।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে সোনা ও রুপার গহনার নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত এই দরেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা কিনতে ভ্যাটসহ খরচ হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।
এ ছাড়া তুলনামূলক কম দামি সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা কিনতে খরচ হবে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
সোনার পাশাপাশি রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩০৭ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩২৪ টাকায়।
বাজুস নতুন করে দাম ঘোষণা না করা পর্যন্ত দেশের বাজারে সোনা ও রুপার গহনা এই নির্ধারিত দামেই বিক্রি হবে।
ভোরের আকাশ/জেআ