শিরোনাম
সন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কতসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কত

৫ নভেম্বর থেকে আইসিসিবিতে রিকন্ডিশন্ড গাড়ির প্রদর্শনী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের পথচলা উদযাপন করতে আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে বারভিডা কার এক্সপো ২০২৬। তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

এক্সপোতে জাপানের জনপ্রিয় বিভিন্ন মডেলের রিকন্ডিশন্ড গাড়ি দেখার পাশাপাশি সেগুলোর বৈশিষ্ট্য, প্রযুক্তি ও দাম তুলনা করার সুযোগ পাবেন ক্রেতারা। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশে জাপানি গাড়ির পাঁচ দশকের ইতিহাস নিয়ে বিশেষ আয়োজন।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির মহাসচিব রিয়াজ রহমান।

তিনি বলেন, প্রদর্শনীতে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি ও আলফার্ডসহ জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শন করা হবে।

দর্শনার্থীরা একই স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি ঘুরে দেখতে পারবেন। পাশাপাশি মডেলভেদে গাড়ির প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও দাম তুলনা করে নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী গাড়ি বেছে নেওয়ার সুযোগ পাবেন।

বারভিডা মহাসচিব জানান, প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হবে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের পথচলা নিয়ে ঐতিহাসিক আয়োজন। এতে দেশের সড়কে জাপানি গাড়ির আগমন, বিভিন্ন সময়ে জনপ্রিয় হয়ে ওঠা মডেল এবং গাড়ির প্রযুক্তিগত বিবর্তন তুলে ধরা হবে। পুরোনো দিনের গাড়ির ছবি থেকে শুরু করে আধুনিক হাইব্রিড প্রযুক্তির গাড়ি পর্যন্ত পাঁচ দশকের পরিবর্তন দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হবে।

রিয়াজ রহমান বলেন, বাংলাদেশের পরিবহন খাতে জাপানি গাড়ির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসার সঙ্গে কর্মসংস্থান, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও সরকারের রাজস্ব আয়ের বিষয়ও জড়িত।

তিনি জানান, আইসিসিবিতে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এক্সপো চলবে। দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য রাখা হয়নি। তবে প্রদর্শনীতে অংশ নিতে সবাইকে নিবন্ধন করতে হবে।

বারভিডা জানিয়েছে, এ আয়োজনের মাধ্যমে দেশের রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও গতিশীল করা, ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং জাপানি গাড়ির গুণগত মান, নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্য রয়েছে।

এ ছাড়া একই স্থানে বিভিন্ন মডেল ও দামের গাড়ি দেখার সুযোগ সৃষ্টি, বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের অবদান তুলে ধরা এবং দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রাজস্ব আয়ে রিকন্ডিশন্ড গাড়ি খাতের ভূমিকা তুলে ধরতেও কাজ করবে এ এক্সপো।

আরও পড়ুন

মনোহরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

বারভিডার মতে, অটোমোবাইল খাত শুধু গাড়ি আমদানি ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিপুল কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগ, প্রযুক্তির বিকাশ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক।

কার এক্সপোতে গাড়িপ্রেমী, সম্ভাব্য ক্রেতা, ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষকে পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে বারভিডা।

ভোরের আকাশ/জেআ

প্রযুক্তি

শেয়ার করুন: