মনোহরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা

৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এমপি।
উপজেলা যুবদল আহবায়ক রহমত উল্লা জিকুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু প্রধান বক্তা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্ল্যা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সহ সভাপতি শরীফ হোসেন, এস এম মুনসুর, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুর রহমান,
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান, বাহারুল আলম বাবর, উপজেলা ছাত্রদল সাধারন সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী প্রমুখ।
ভোরের আকাশ/সু.পা