শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ ও এসির ক্রেতারা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে সময় কাটিয়েছেন ওয়ালটনের ২৪ জন ক্রেতা। দেশজুড়ে চলমান ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় এই বিশেষ সুযোগ পান তারা।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ডিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত ক্রেতারা তাসকিন আহমেদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন এবং মিমের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪-এ ‘নেক্সট লেভেল ডিল’ অফারের আওতায় ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা ১০ লাখ টাকা বা মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এই ২৪ জন ক্রেতা প্রিয় তারকাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান। বিজয়ীদের মধ্যে দুজন পেয়েছেন থাইল্যান্ড ভ্রমণের ট্রাভেল কুপন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদ এবং সিনিয়র এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনসহ অন্য কর্মকর্তারা।

আরও পড়ুন

হরমুজ প্রণালি এক মাস ইরানের নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি

জোহেব আহমেদ বলেন, গ্রাহকদের বাড়তি সুবিধা ও আনন্দ দেওয়া ওয়ালটনের অন্যতম লক্ষ্য। এই ডিনার অনুষ্ঠান তাঁদের জন্য একটি সুখস্মৃতি হয়ে থাকবে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ৩০ জুন পর্যন্ত। চলতি সিজনে এখন পর্যন্ত ওয়ালটন ফ্রিজ ও এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন ৬ জন ক্রেতা। এ ছাড়া অসংখ্য ক্রেতা নগদ অর্থ ও বিভিন্ন উপহার পেয়েছেন।

ভোরের আকাশ/এম

ওয়ালটন

শেয়ার করুন: