শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মাকসুদুর রহমান

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার এফসিএমএ। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন। এর আগে কানাডিয়ান কমনওয়েলথ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও কুমিল্লা শিক্ষা বোর্ডের মেধাতালিকায় স্থান করে নেন অধ্যাপক মাকছুদুর রহমান।

আরও পড়ুন

মেরিটাইম ইউনিভার্সিটির নতুন ভাইস-চ্যান্সেলরকে উষ্ণ অভ্যর্থনা

অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার একজন শিক্ষাবিদ, গবেষক ও প্রথিতযশা হিসাববিদ। আর্থিক খাতের এ বিশেষজ্ঞের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে ৩৫টিরও বেশি গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর রচিত ‘ক্রেডিট ম্যানেজমেন্ট অব কমার্শিয়াল ব্যাংকস্: এ কমপারেটিভ স্টাডি অব পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাংকস্’ বইটিও পাঠকমহলে প্রশংসিত হয়েছে।

তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দক্ষিণ আফ্রিকা ও চীনসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে আর্থিক খাতসংশ্লিষ্ট আন্তর্জাতিক সেমিনার ও সভায় অংশগ্রহণ করেছেন।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: