শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোনার বাজারে স্বস্তি, এক সপ্তাহে দ্বিতীয়বার কমলো দাম

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সোনার বাজারে স্বস্তি, এক সপ্তাহে দ্বিতীয়বার কমলো দাম
সোনার বাজারে স্বস্তি, এক সপ্তাহে দ্বিতীয়বার কমলো দাম

দেশের বাজারে ফের কমলো সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। আগামীকাল রোববার (২৯ জুন) থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই দাম হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ২৫ জুনও সোনার দাম কমানো হয়েছিল। তার আগে মে ও জুন মাসে চার দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। সাম্প্রতিক এই দাম কমানোকে গত কয়েক সপ্তাহের ধারাবাহিক হ্রাস হিসেবে দেখা যাচ্ছে।

নতুন দামে বিভিন্ন ক্যারেটের সোনার মূল্য:
২২ ক্যারেট: প্রতি ভরি ১,৭০,২৩৬ টাকা (কমেছে ২,৬২৪ টাকা)

২১ ক্যারেট: প্রতি ভরি ১,৬২,৫০৩ টাকা (কমেছে ২,৪৯৬ টাকা)

১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৩৯,২৯১ টাকা (কমেছে ২,১৩৫ টাকা)

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,১৫,১৭০ টাকা (কমেছে ১,৮৩২ টাকা)

গত ২৫ জুন যে দামে সোনা বিক্রি হয়েছে, সেগুলো ছিল যথাক্রমে:

  • ২২ ক্যারেট: ১,৭২,৮৬০ টাকা
  • ২১ ক্যারেট: ১,৬৪,৯৯৯ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৪১,৪২৬ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,১৭,০০২ টাকা

সোনার দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
 

বর্তমান রুপার দাম নিম্নরূপ:

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২,৮১১ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২,৬৮৩ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ২,২৯৮ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৭২৬ টাকা

ভোরের আকাশ//হ.র

সোনার দাম কমলোবাজুস

শেয়ার করুন: