শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ৫:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এবং এতে অন্তত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলা এবং ওয়াশিংটনে এস আলম গ্রুপের আরবিট্রেশন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান গভর্নর।

পাচার হওয়া অর্থ ফেরানোর অগ্রগতি প্রসঙ্গে ড. মনসুর বলেন, সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং ইতোমধ্যে অনেকগুলো মামলা করা হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার কারণে বিদেশ থেকে অর্থ ফেরত আনতে দীর্ঘ সময় প্রয়োজন হয়।

লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তির বিষয়ে গভর্নর বলেন, আমরা ভাগ্যবান যে লন্ডনে সাইফুজ্জামান চৌধুরী মামলা লড়েননি, ফলে তিনি এমনিতেই হেরে গেছেন। সেখানে টাকা ফেরত পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে এই অর্থ ফেরত আসতে পারে বলে আশা করা যাচ্ছে।

অন্যদিকে এস আলম গ্রুপের বিষয়ে তিনি বলেন, এস আলম উল্টো আমাদের বিরুদ্ধে ওয়াশিংটনে আরবিট্রেশন ফাইল করেছে। একেই বলে ‘চোরের মায়ের বড় গলা’। তবে আমরা আইনিভাবেই এই মামলা লড়ব।

গভর্নর আরও জানান, বাকি অর্থ ফেরানোর বিষয়টি আবেদনের ওপর নির্ভর করছে এবং এটি একটি দীর্ঘ প্রসেস। তবে সরকার প্রতিটি কেস গুরুত্বের সঙ্গে দেখছে।

ভোরের আকাশ/তা.কা

 

মানিলন্ডারিংবাংলাদেশ ব্যাংকগভর্নর ড. আহসান এইচ মনসুর

শেয়ার করুন: