শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ : ৭ মে ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি
রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি

রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়ে স্বস্তির জায়গায় ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলতি মাসের ৬ মে পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান মঙ্গলবার এ তথ্য জানান।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে বর্তমানে রিজার্ভের পরিমাণ ২২ দশমিক ০৬ বিলিয়ন ডলার। এ পদ্ধতিতে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট রিজার্ভ হিসাব করা হয়।

এর আগে গত ৪ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে রিজার্ভ কিছুটা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, প্রবাসী আয় এবং পণ্য রপ্তানি আয়ের ইতিবাচক প্রবণতা এ বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে। এতে করে দেশের বৈদেশিক মুদ্রা বাজার কিছুটা স্থিতিশীলতা পেয়েছে।

ভোরের আকাশ//হ.র

বৈদেশিক মুদ্রাবাংলাদেশ ব্যাংকরিজার্ভ

শেয়ার করুন: