শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আমদানি পণ্যের ব্যয় পরিশোধের অংশ হিসেবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১৬৪ কোটি ২৪ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।

আজ বৃহস্পতিবার এ বিল পরিশোধ করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ‘নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই সেপ্টেম্বর–অক্টোবর মেয়াদের দুই মাসের বিল পরিশোধ করা হয়েছে। তাই রিজার্ভ কিছুটা কমেছে। তবে আমাদের রেমিট্যান্স এবং রপ্তানি আয় ঊর্ধ্বমুখী থাকায় এই বিষয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই।’

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। আর গ্রস রিজার্ভ রয়েছে ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর বিল পরিশোধে ১৬৪ কোটি ২৪ লাখ ডলার ব্যয় হয়েছে। দুই মাস পর পর আকুর বিল পরিশোধ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে বলা হয়েছে, আকুর দেনা পরিশোধের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাবে যা ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

আরও পড়ুন

অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা খাবারে মিশছে সিসা

আকুর সদস্য দেশগুলো নিজেদের মধ্যে যে আমদানি-রপ্তানি করে সেটির ব্যয় দুই মাস পর পর সমন্বয় করে থাকে। সদস্য দেশগুলো হলো—বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও মালদ্বীপ। রিজার্ভ সংকটে পড়ে ২০২২ সালের অক্টোবরে আকু থেকে বেরিয়ে যায় শ্রীলঙ্কা। অর্থনৈতিক অবস্থান আগের চেয়ে উন্নতি হলেও এখনো আকুতে ফেরেনি দেশটি।

ভোরের আকাশ/এনএস

 

শেয়ার করুন: