ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, আড়াই লাখ ছাড়াল ভরি

দেশের বাজারে সোনার দাম পুনরায় বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভরিতে ৮,৩৩৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২,৪৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ মূল্য।
বাজুস বুধবার (২১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। নতুন দাম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫২ টাকা।
ভোরের আকাশ/এনএস