শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

নভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা ধরে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ হাজার ৬৭০ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় চলতি নভেম্বরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৩ শতাংশ।

রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি মাসের প্রথম ২৮ দিনে আসা ২৬৯ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ৫ কোটি ৯০ লাখ ডলার বেশি। ২০২৫ সালের নভেম্বরের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ২৬৪ কোটি মার্কিন ডলার। অর্থাৎ, আগের বছরের তুলনায় প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা ইতিবাচক ধারায় রয়েছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের সামগ্রিক প্রবাসী আয়ের চিত্রেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে অর্থাৎ গত জুলাই থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রায় পাঁচ মাসে দেশে মোট ১ হাজার ৪১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

আরও পড়ুন

২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ২৮ নভেম্বর পর্যন্ত) প্রবাসী আয় এসেছিল ১ হাজার ২৭৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে, চলতি অর্থবছরের প্রথম প্রায় পাঁচ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৩৮ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ, এ সময়ে প্রবাসী আয়ে সামগ্রিক প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৮ শতাংশ।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকা এবং প্রবাসীদের অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমছে এবং সামষ্টিক অর্থনীতিতে স্বস্তি ফিরছে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: