শিরোনাম
সার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুর

সার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত ১০ নভেম্বর রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরের ফটকের পাশে ফুলগাছের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা গিয়ে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করেন।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহ মখদুম বিমানবন্দরের ফটকের বাঁ পাশে ফুলগাছের পাশে দুটি গ্রেনেড দেখতে পায় এক পথচারী। তিনি বিষয়টি বিমানবন্দর থানার বায়া পুলিশ ফাঁড়ির টহল গাড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে জানান। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান।

খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফটক বন্ধ করে দেন। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করা হয়।

পুলিশ জানায়, বিমানবন্দরের ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এরপরও বস্তু দুটি কখন বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রেনেড সদৃশবস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।

এর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া আরও চার স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, উড়ালসেতু থেকে দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে। এতে কেউ হতাহত হননি।

দেশে চলমান নাশকতা থেকে বাদ যাচ্ছে না বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকার আশপাশও।

প্রশ্ন উঠেছে বিমানবন্দর ঘিরে নিরাপত্তা নিয়ে বহির্বিশ্বে কী বার্তা যাচ্ছ। আর এ বিষয়টিতে গুরুত্ব দিয়ে দেশের সব বিমানবন্দরকে নিরাপত্তা পরিস্থিতি বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর সদরদফতার থেকে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়।

বেবিচকের একটি সূত্র জানায়, দেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের পাশাপাশি একটি গোষ্ঠী দেশের মধ্যে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো নাশকতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কারণে বিমানবন্দরের নিরাপত্তায় যেন ঘাটতি না থাকে বা বিমানবন্দরকে টার্গেট করে কোনও ধরনের নাশকতা না হয়, সে ব্যাপারে শতভাগ সতর্ক থাকার ব্যাপারে বলা হয়। পাশাপাশি ২৪ ঘণ্টা প্যাট্রোলিংয়ের ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরসহ এর আশপাশ কঠোর নজরদারির মধ্যে রাখতে বলা হয়েছে।

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আাসিফ ইকবাল গণমাধ্যমকে বলেন, শাহজালাল বিমানবন্দরের সামনে ককটেল ও শাহ মখদুম বিমানবন্দরের বাইরে গ্রেনেড পাওয়ার বিষয়টি আমরা সতর্কের সঙ্গে নিয়েছি।

তিনি বলেন, শাহজালালে ককটেল বিস্ফোরণের ঘটনার পর আমরা একটি বৈঠক করি। বৈঠক থেকে বিমানবন্দরের বহিরাঙ্গণ যেহেতু এপিবিএন দেখে, তাদের ও বিমানবন্দর থানাকে আমরা বলেছি, এই এলাকায় নজরদারি বাড়াতে।

তিনি বলেন, এরপর থেকে সেখানে ২৪ ঘণ্টা নজরদারি চলছে। থানা পুলিশের পাশাপাশি এপিবিএনও এ বিষয়ে কাজ করছে।

তিনি বলেন, রাজশাহীর যেখানে গ্রেনেড পাওয়া গেছে, সেটি হলো বিমানবন্দরের বাইরের অংশ। ওই এলাকা বিমানবন্দরের না। তারপরও আমরা এ বিষয়টি নিয়ে কথা বলেছি। ইতিমধ্যে পুলিশি টহল বাড়ানোর জন্য বলা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের একটি রুটিন ওয়ার্ক রয়েছে। সব সময় নিরাপত্তা ব্যবস্থা কঠোর থাকে। তারপরও আমরা যখন দেখি কোনও আন্দোলন বা নিরাপত্তা পরিস্থিতি অবনতি হচ্ছে তখন আমরা বিমানবন্দর যেহেতু কেপিআই এরিয়া নিরাপত্তা আরও বাড়ায়। ক্রাইসিস রেসপঞ্জ টিম সবসময় প্রস্তুত থাকে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যা ঘটেছে তা তো আমাদের এরিয়ার বাইরে। বিমানবন্দরের ভেতরে না। সুতরাং এটি নিয়ে অন্য কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই। কিছুদিন আগেই আমাদের আইকাও নিরাপত্তা অডিট সম্পন্ন হয়েছে। এ অডিটে আমরা বিমানবন্দরের নিরাপত্তায় আন্তর্জাতিক রেটিংয়ে অনেক এগিয়ে থাকবো।

আসিফ ইকবাল বলেন, বর্তমানে দেশের সব বিমানবন্দর ও এর আশপাশের এলাকা আমাদের ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে রয়েছে।  

আরও পড়ুন

পদত্যাগ করলেন ঢাবির ৫ সহকারী প্রক্টর

এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দরের মত কেপিআই কে যে কোন মূল্যে সুরক্ষিত রাখতে হবে। তাছাড়া বিমানবন্দরের মত স্থানে বা এর আশপাশেও আক্রমন হলে সংবাদে বিমানবন্দর বিষয়টি চলে আসবে। আন্তর্জাতিক মিডিয়ায় এ ধরনের সংবাদ চলে গেলে তা আমাদের জন্য বিপদ। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে গেলে এর প্রভাব সব ক্ষেত্রে পড়বে।

এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিমানবন্দরের এরিয়ার বাইরে হলেও এর একটি প্রভাব রয়েছে। আমি মনে করি, ইমেজ রক্ষার্থে তাদের নিয়মের মধ্যে একদিকে যেমন বিমানবন্দরের ভেতরে সিকিউর করতে হবে, অন্যদিকে এর বাইরেও সিকিউর রাখা জরুরি।  

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াদেুল আলম গণমাধ্যমকে বলেন, বিমানবন্দরকেন্দ্রিক নিরাপত্তা ইস্যুতে কোনও খারাপ ম্যাসেজ যেন আন্তর্জাতিকভাবে না যায় সেটির জন্য বেবিচকের উচিত হবে সব ধরনের ব্যবস্থা নেওয়া।

শেয়ার করুন: