শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাইকোর্টের পৃথক বেঞ্চে রোববার থেকে চলবে ওয়াক্ফ মামলার শুনানি

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৫, ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওয়াক্ফ মামলা শুনানির জন্য হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠন করা হয়েছে। আগামী রোববার থেকে ওয়াক্ফ মামলার শুনানি চলবে পৃথক বেঞ্চে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়াক্ফ প্রশাসনের অনিষ্পন্ন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বেঞ্চটি গঠন করা হয়েছে। গতকাল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগের ২০২৫ সালের ১৪৬ নম্বর গঠনবিধি অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই বেঞ্চ গঠন করেছেন।

এর আগে ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি উপস্থাপন করলে তিনি সদয় বিবেচনার আশ্বাস দিয়েছিলেন।

ধর্ম মন্ত্রণালয় জানায়, আগামী রোববার থেকে এই বেঞ্চের কার্যক্রম শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. মনসুর আলমকে এই বেঞ্চের বিচারকার্য পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছে। বেঞ্চটিকে অগ্রাধিকার ভিত্তিতে ওয়াক্ফ, মুক্তিযোদ্ধাবিষয়ক ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত রিট মোশন এবং এ-সংক্রান্ত শুনানিসহ আরও কিছু বিষয় শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ওয়াক্ফ প্রশাসনের কয়েক'শ মামলা বহু বছর ধরে উচ্চ আদালতে অনিষ্পন্ন রয়েছে। এর ফলে ওয়াক্ফ এস্টেটের শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। ওয়াক্ফ প্রশাসনের অনেক ভূমি ইতিমধ্যে বেহাত হয়েছে। ওয়াক্ফ-সংক্রান্ত মামলা শুনানির দায়িত্বপ্রাপ্ত এই বেঞ্চে যৌক্তিক সময়ে নিষ্পত্তি করা সম্ভব হলে ওয়াক্ফ সম্পত্তি ব্যবস্থাপনায় প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং ওয়াক্ফ প্রশাসনে গতি সঞ্চার হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

হাইকোর্টমামলাওয়াক্ফ

শেয়ার করুন: