শিরোনাম
সরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

হাসিনার সম্পত্তি বিক্রির অর্থের ৫০ শতাংশ পাবেন শহীদদের স্বজনেরা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২৪-এর জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে ক্ষমতাচ্যুত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ থেকে ১২ জন আসামির সম্পত্তি বিক্রির অর্থের অর্ধেক দেওয়ার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারের মধ্যে অর্থ বিতরণের নির্দেশনা রয়েছে।

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে টোল ফ্রি এক্সপ্রেসওয়ে

চিফ প্রসিকিউটর জানান, আসামিরা নির্ধারিত ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করেননি। তাই তারা আপিল করবেন না বলে ধরে নেওয়া হচ্ছে। আজই (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠানো হবে।

তিনি আরও বলেন, আসামিরা তাদের সম্পত্তি বিক্রি করে দিতে পারেন—এমন আশঙ্কা রয়েছে। এ কারণে পলাতক আসামিদের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে চিঠি দেওয়া হবে।

ভোরের আকাশ/জেআ

গণঅভ্যুত্থান

শেয়ার করুন: