শিরোনাম
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যরাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীনিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রীঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করল আমিরাতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে আটক ৫৪৯ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহতনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যরাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীনিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রীঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করল আমিরাতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে আটক ৫৪৯ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দেশটির সোলুখুম্বু জেলার খুম্বু পাসাং লামু গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফেরিচে হেলিপ্যাডে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

নিহত ভারতীয় নাগরিকের নাম বসন্ত কুমার বালারামারামাডু। নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তবে দুই হেলিকপ্টারে মোট কতজন আরোহী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় আহতদের একজনের পরিচয়ও শনাক্ত করা হয়েছে। তিনি ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক শৈলেশ কৃষ্ণ প্যাটেল।

নেপালে বসবাসকারী নৃতাত্ত্বিক গোষ্ঠী তামাং জানায়, প্রভু এয়ারের একটি হেলিকপ্টারে করে প্যাটেলকে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে নেওয়া হয়েছে। দুই হেলিকপ্টারের পাইলটও সামান্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরও কাঠমান্ডুতে নেওয়া হয়েছে।

ফিশটেইল এয়ারের হেলিকপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন প্রজ্জ্বল কেসি এবং এয়ার ডাইনেস্টির হেলিকপ্টারটির পাইলট ছিলেন ক্যাপ্টেন রবীন্দ্র প্রজাপতি।

হেলিপ্যাডে সংঘর্ষের ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেননি বা সরাসরি প্রতিক্রিয়া জানাননি। তবে স্থানীয় সময় বিকাল ৪টায় সিংহ দরবারে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

‘আন্দোলনের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে’

দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, অবতরণের শেষ মুহূর্তে দুটি হেলিকপ্টার বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসে। নামার সময় দ্রুত ঘূর্ণায়মান রোটর ব্লেড দুটি একে অপরের সঙ্গে সজোরে আঘাত করে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। সূত্র: উইয়ন নিউজ

ভোরের আকাশ/ইউএম
 

নেপালহেলিকপ্টার সংঘর্ষ

শেয়ার করুন: