পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

অ্যার্টনি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জানা গেছে, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করার কথা জানান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাব।
রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ