শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই-আগস্টের গণহত্যার

বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৫, ১:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে
বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টের গণহত্যার বিচার বানচালের জন্য একটি বিশেষ মহল মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে। এই ষড়যন্ত্রের পেছনে কারা রয়েছে, সে সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে বলে তিনি দাবি করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণহত্যায় ট্রাইব্যুনালের বিচার বানচাল করতে পতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুর্নিদিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন।  একইসঙ্গে চিহ্নিত করা হয়েছে নেপথ্যের কুশীলবদের।

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এই ষড়যন্ত্রের সমস্ত দিক তদন্ত করে দেখছে এবং বিচার প্রক্রিয়া যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে, বুধবার (২ এপ্রিল) চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে এসেছে। এই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: