শিরোনাম
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

ভারতের পরামর্শে শেখ হাসিনার পুনর্বিচার নয়: চিফ প্রসিকিউটর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের দেওয়া পরামর্শের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি প্রশ্ন তুলেছেন, যে দেশে একই অপরাধে দ্বিতীয়বার বিচারের বিধান নেই, সেই দেশ কীভাবে বাংলাদেশকে পুনর্বিচারের পরামর্শ দেয়।

রোববার (১৫ নভেম্বর) বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ নেই। একবার বিচার সম্পন্ন হওয়ার পর নতুন করে একই বিষয়ে বিচার করার পদ্ধতিকে ‘ডিনেবো ট্রায়াল’ বা পুনর্বিচার বলা হয়। একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ ধরনের বিধান থাকলেও বর্তমানে তিন দেশেই তা রহিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ভারতীয় বিচারব্যবস্থায় পুনর্বিচারের বিধান বাতিল করা হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানেও এ ধরনের বিধান নেই। যে দেশে নিজেরাই এই চর্চা করে না, তারা অন্য একটি দেশকে কীভাবে পুনর্বিচারের পরামর্শ দেয়, তা বোধগম্য নয়। বাংলাদেশে পুনর্বিচারের সুযোগ না থাকলেও আপিলের বিধান রয়েছে।

ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আমিনুল ইসলাম বলেন, মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে ভারত সরকার শুরু থেকেই অবগত ছিল। শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেন, তখন বিচার মোকাবিলার জন্য তাকে বাংলাদেশে ফিরে আসার কিংবা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার পরামর্শ দেওয়া হয়নি কেন?

তিনি আরও বলেন, বিচার চলাকালে বা আপিলের নির্ধারিত সময়ে এ বিষয়ে উদ্যোগ না নিয়ে সময় পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনগত সুযোগ নেই।

আরও পড়ুন

বাংলাদেশকে সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ তুরস্ক

শেখ হাসিনার আপিলের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, সরকার কিংবা চিফ প্রসিকিউটর কেউ ব্যক্তিগতভাবে কাউকে আপিলের সুযোগ দিতে পারেন না। এটি সম্পূর্ণ আইনের বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করেছিল। ২০১০ সালে ওই আইনের অধীনে বিচারপ্রক্রিয়া পরিচালনার জন্য বিধিমালাও তৈরি করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত এসব আইন ও বিধিমালার অধীনেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার আপিলের বিধান পরিবর্তন করেনি। বিদ্যমান আইনে আপিলের যে সুযোগ রয়েছে, সেটিই কার্যকর হবে। আইনে কোনো বিধান না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও নতুন করে সেই সুযোগ দেওয়ার এখতিয়ার নেই।

ভোরের আকাশ/জেআ

চিফ প্রসিকিউটরজুলাই গণঅভ্যুত্থানআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শেয়ার করুন: