শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর মনোনীত জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। রিটের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৩১ আগস্ট) বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

এর আগে একই দিন সকালে ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে ছাত্র আন্দোলনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। রিটটি দায়ের করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম। রিটের বিষয়টি গণমাধ্যমকে আইনজীবী শিশির মনির নিশ্চিত করেন।

রিটে বলা হয়, এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটিতে ছিলেন ফরহাদ। এখন আবার তিনি কীভাবে ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থিতা পান, এমন প্রশ্ন তুলে চ্যালেঞ্জ করা হয় রিটে। ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসে শুরু হয়েছে জমজমাট প্রচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ৩৭ বার ডাকসু নির্বাচন হয়েছে। স্বাধীনতার পর হয়েছে মাত্র সাতবার। আর সবশেষ ডাকসুর ভোট অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।

এবারের ডাকসু নির্বাচনে মোট আটটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। বুথের সংখ্যা করা হয়েছে ৭১০।

ভোরের আকাশ/এসএইচ

হাইকোর্টনির্বাচনডাকসু

শেয়ার করুন: