শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাসহ ৩০ অভিযুক্তকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও অপর ২৭ অভিযুক্তকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। একইসঙ্গে দুটি সংবাদপত্রে এই বিজ্ঞপ্তি ছাপানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে এবং নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের ওপর দমন-পীড়নের অভিযোগে অভিযুক্ত ৩০ জনকে তাদের নিজস্ব ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। এ কারণেই ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছেন বলে জানানো হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, হেফাজতে থাকা ১১ আসামি ছাড়া বাকি ৩০ অভিযুক্তের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তারা ট্রাইব্যুনালে হাজির না হলে বা তাদের সন্ধান না পাওয়া গেলে ট্রাইব্যুনাল তাদের পক্ষে লড়ার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেবেন।

আরও পড়ুন

নিকলীতে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

প্রসিকিউশন ওই আইনজীবীদের প্রয়োজনীয় সব নথি সরবরাহ করবে। এসব নথির ভিত্তিতে তারা অভিযুক্তদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করবেন।

এর আগে পলাতক এসব অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ২৭ জুলাই দমন-পীড়নের ঘটনায় শেখ হাসিনা ও দুই সাংবাদিকসহ ৪১ জনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: