শিরোনাম
ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরে

নিকলীতে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আশিক (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের সুন্দরবন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক সুন্দরবন গ্রামের মো. তানজিল মিয়ার ছেলে এবং স্থানীয় পোস্ট মাস্টার মো. তাজুল ইসলামের নাতি।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিকের বাবা তানজিল মিয়া জীবিকার প্রয়োজনে চট্টগ্রামে বসবাস করেন। সম্প্রতি আশিকের মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে আসেন।

আরও পড়ুন

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আশিক। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিকলী থানায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিকলী থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভোরের আকাশ/জেআ

কিশোরগঞ্জশিশুর মৃত্যু

শেয়ার করুন: