শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ১৪ মন্ত্রী ও এমপিসহ ২২ আসামি

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হয়রানি ও নিরাপত্তাজনিত কারণে একই আসামিকে আদালত প্রাঙ্গণে একই দিনে বিভিন্ন মামলায় ঘন ঘন হাজির করানো ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে আসামিদের ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন থানার দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক সাত মন্ত্রী ও সাত এমপিসহ ২২ আসামির ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত ভার্চুয়ালি কারাগার থেকে তাদের হাজিরা নেন। আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান আহম্মেদ, শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু, আহমেদ হোসেন, সোলায়মান সেলিম, আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী, মমতাজ বেগম, ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিকা রোজী, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, রিয়্যাল আডমিরাল মো. সোহাইল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মো. শহিদুল হক, সাবেক সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসান।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর লালবাগ, বাড্ডা, কাফরুল, ভাষানটেক, নিউমার্কেট, শাহবাগ, যাত্রাবাড়ী, খিলগাঁও থানার বিভিন্ন মামলায় আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল আজ। আসামিদের আদালতে আনা-নেওয়ার ক্ষেত্রে প্রায়শই নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। এছাড়া আসামিদের অনেকের প্রতি জনগণের প্রচণ্ড ক্ষোভ থাকায় জনগণ আদালত প্রাঙ্গণে হাজির হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করেন। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। এ পরিস্থিতি অবসানের লক্ষ্যে আসামিদের কারাগারে রেখেই জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে হাজিরা নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

ভার্চুয়ালি হাজিরাবৈষম্যবিরোধী আন্দোলনমামলা

শেয়ার করুন: