শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম ই-পারিবারিক আদালত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে দেশের প্রথম ই-পারিবারিক আদালতের কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ঘরে বসেই পারিবারিক মামলার আবেদন, নথি দাখিল, শুনানি ও সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবেন বিচারপ্রার্থীরা। রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই আদালতের কার্যক্রম শুরু হয়।

বিচারব্যবস্থাকে আধুনিক, সহজ ও দ্রুত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আদালত চালু হওয়ায় বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং মামলার নিষ্পত্তির গতি বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই ই-পারিবারিক আদালতে পাঁচ ধরনের বিষয়ে বিচার কার্যক্রম পরিচালিত হবে– বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ এবং সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত।

উদ্বোধন অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা বলেন, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো ও প্রযুক্তিনির্ভর বিচারসেবা নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ এ আদালত। তিনি বলেন, মামলার আবেদন থেকে শুরু করে দৈনন্দিন কার্যক্রম– সবই অনলাইনে সম্পন্ন হবে। কাগজপত্র ব্যবহারের প্রয়োজন হবে না, নথি হারানোর ঝুঁকিও থাকবে না। খুদে বার্তার মাধ্যমেও মামলার সব তথ্য পাওয়া যাবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, এটি পুরোপুরি পেপারলেস আদালত। আধুনিক সফটওয়্যার ও সঠিক প্রযুক্তির ব্যবহারে মামলার কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত হবে। দীর্ঘদিনের পারিবারিক বিরোধও দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে।

ই-পারিবারিক আদালতের ওয়েবসাইটের মাধ্যমে মামলা রেজিস্ট্রেশন, আইনজীবী নির্বাচন, নথি আপলোড, অনলাইন হাজিরা ও ওটিপি ভেরিফিকেশনসহ সব ডিজিটাল সুবিধা পাওয়া যাবে। ফলে দেশের যেকোনো স্থান থেকেই মামলা দায়ের ও পরিচালনা সম্ভব হবে বলে জানায় আদালত কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/তা.কা

 

আদালতচট্টগ্রাম

শেয়ার করুন: