শিরোনাম
নভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

ইকো সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান ও ওমান সফরে যাচ্ছেন। সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইকো) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। এরপর মঙ্গলবার ওমানের রাজধানী মাসকাটে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার ইকোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৩০তম বৈঠকে অংশ নেবেন আরাগচি। এতে সংস্থাটির ১০ সদস্যদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি পারস্পরিক সম্পর্ক জোরদারের উপায় নিয়েও মতবিনিময় করবেন অংশগ্রহণকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৬-২৭ মেয়াদে ইকোর সভাপতির দায়িত্ব পালনকালে সংস্থাটির লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে ইসলামাবাদ। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘সহনশীল ইকোর জন্য আঞ্চলিকতাবাদের পুনর্জাগরণ’।

পাকিস্তানের সভাপতিত্বের মেয়াদে আঞ্চলিক যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা, অর্থনৈতিক সংহতি বাড়ানো এবং আঞ্চলিক অংশীদারত্ব গভীর করার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি সমৃদ্ধি, টেকসই উন্নয়ন ও আরও সমন্বিত এবং সহনশীল আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে দেশটি।

ইকোর সদস্য ১০টি দেশ হলো—আফগানিস্তান, আজারবাইজান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, তুরস্ক ও উজবেকিস্তান।

সংস্থাটি সদস্যদেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন সম্প্রসারণে কাজ করে। জ্বালানি, বাণিজ্য ও পরিবহনসহ বিভিন্ন খাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে ইকোভুক্ত দেশগুলোর।

আরও পড়ুন

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

সংস্থাটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ইরান। দেশটির ভূরাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক অবস্থানের কারণে আঞ্চলিক সহযোগিতায় তেহরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই জানান, মঙ্গলবার মাসকাটে যাবেন আরাগচি। সেখানে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন তিনি।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: