শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গ্রিসে প্রদর্শনীতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরত প্রদর্শনের সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাজধানী এথেন্সের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

গ্রিসের বার্তা সংস্থা এএনএ জানিয়েছে, এফ-৪ ফ্যান্টম মডেলের যুদ্ধবিমানটি একটি বিমানঘাঁটিতে বিধ্বস্ত হয়। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর বিমানের ভেতরে আগুন ধরে গেলে দুই পাইলটই নিহত হন।

প্রদর্শনী দেখতে যাওয়া এক ব্যক্তি দুর্ঘটনার মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি উড্ডয়ন করে দর্শকদের সামনে কসরত প্রদর্শন করছিল। একপর্যায়ে এটি হঠাৎ ওপর থেকে নিচের দিকে নেমে আসে এবং বিমানঘাঁটির একটি অংশে আছড়ে পড়ে।

আরও পড়ুন

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২০

তবে সৌভাগ্যক্রমে বিমানটি দর্শকদের সারি থেকে দূরে গিয়ে বিধ্বস্ত হয়। ফলে দর্শকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুই পাইলট নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় বিমান প্রদর্শনীর আয়োজন বাতিল করা হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াস তাঁর বিদেশ সফর বাতিল করে ঘটনাস্থলে যান। সূত্র: এএনএ

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: